সিলেটে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুল মাঠে অনুষ্ঠিত উৎসবের শুভ উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
পরবর্তীতে উৎসব পরিদর্শন করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
সিলেটের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী নানারকম পিঠার সমারোহের মাধ্যমে অতীত ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই এ উৎসবের মূল উদ্দেশ্য। নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় কালে পুলিশ সুপার এ কথা বলেন।
« সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী (Previous News)
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed