বিশ্বনাথে কুরিয়ার সার্ভিসের সাথে প্রতারণা করে মালামাল চুরি, আটক ১
বিশ্বনাথ প্রতিনিধি : কুরিয়ার সার্ভিস কোম্পানীর সাথে প্রতারণা করে নগদ টাকা ও পার্সেলের মালামাল চুরির অভিযোগে জাবেদ আহমেদ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী গ্রামের জয়নাল আহমদের ছেলে। জাবেদ বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া পূর্ব পাড়া গ্রামে বসবাস করে আসছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারী জাবেদ আহমেদসহ ও তার ২/৩ সহযোগী অনলাইনে মার্সেন্ট কসমেটিকস কর্ণারে একটি পার্সেল অর্ডার করে।
তাদের কথা মতো উক্ত পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য সিলেটের গোটাটিকর হতে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড’র সদস্য রাশেদুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি বিশ্বনাথ উপজেলা সদরে পৌঁছলে জাবেদ আহমেদসহ তার অন্যান্য সহযোগীরা রাশেদুলকে বিশ্বনাথ পুরান বাজার যাওয়ার জন্য বলে।
তখন তাদের কথামতো পার্সেল ডেলিভারি সদস্য রাশেদুল পুরান বাজার গেলে সু কৌশলে তার (রাশেদুল) কাছ থেকে জাবেদ ও তার সহযোগীরা অর্ডারকৃত পার্সেলের টাকা না দিয়ে পার্সেল এবং পার্সেল বহনের কুরিয়ারের নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় রাশেদুল ইসলাম বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার এসআই রুমেন আহমদের নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের মাদানিয়া মাদ্রাসার সামনে থেকে অভিযুক্ত জাবেদ আহমেদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে চোরাইকৃত আংশিক টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫, তারিখ ০৯-০২-২০২৩ ইং।
গ্রেফতারের সত্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আটককৃত জাবেদ একজন প্রতারক। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed