সিলেট-ছাতক ট্রেন লাইন জরুরী ভিত্তিতে চালুর দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা সিলেট – ছাতক ট্রেন লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং ট্রেন লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসাবাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদের জন্য জোর দাবী জানান।
সভায় সিলেটের ওসমাননগরে প্রবাসী হত্যাকন্ডের বিচার বিভাগীয় তদন্তর ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান। সভায় সংগঠনের সদস্য, সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী মোঃ নজরুল ইসলাম রেজওয়ান এর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানানো হয়।
সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের জন্য জাতীয় সংসদে সিলেট বিভাগের নির্বাচিত সংসদ সদসন্যগণকে জোরালো ভূমিকা পালনের জন্য সবিনয় অনুরোধ জানিয়ে প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখাউড়া রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান।
সভায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় সুরমা, কুশিয়ারা, মনু, বুড়ি, বরাক নদী সহ সকল নদ-নদী, খাল-বিল দ্রুত খননের পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান।
সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়। সভায় সিলেট মহানগরের রিক্সা, সিএনজি ভাড়া নির্ধারণের জন্য জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সর্বজনাব ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট ছায়াদুর রহমান, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস সহ প্রমুখ নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed