জৈন্তাপুরে ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় মো. সজিব আহমদ (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব আহমদ শেরপুর জেলার সদর থানার কুলুরচর বেপারিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ সকালে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান। আহত হন বিয়ানিবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের জায়েদ মিয়ার ছেলে শাহিন (৩০)। তবে অটোরিকশার ভেতরে থাকা বাকি ৩ জন অক্ষত ছিলেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সজিবের মরদেহ উদ্ধার করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির জানান, ‘সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং ১ জন আহত হয়েছেন। বাকি তিন জন সুস্থ রয়েছেন। আমরা মরদেহ ও দূর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করেছি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed