রোববার থেকে মেডিকেলে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে। এ আবেদন ১০ থেকে ১১ দিন পর্যন্ত চলবে। এবারও এক হাজার টাকা দিয়েই ভর্তি আবেদন করতে পারবেন মেডিকেল ভর্তিচ্ছুরা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা অনলাইনে ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে। দুই একদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া ও আসন সংখ্যা আগের মতই থাকবে। আর ১০ মার্চ ১৯টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডা. টিটু মিয়া বলেন, এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।
বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯টি আসন রয়েছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ শুরু হবে। এবারও আবেদন ফি এক হাজার টাকা রাখা হয়েছে।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। শিক্ষার্থীরা যা পড়েছে, সেটির আলোকেই প্রশ্ন করা হবে। এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে হলেও প্রশ্ন সম্পূর্ণ বই থেকেই থাকবে। তবে যারা প্রশ্ন প্রণয়ন করেন, তারা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের বিষয়টি মাথায় রেখেই প্রশ্ন তৈরি করবেন।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed