পাকিস্তানে কার-বাস সংঘর্ষের পর বাস খাদে, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বাসের সঙ্গে কারের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে সংঘর্ষের পর দুটি গাড়িই খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী ছিল।
দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed