সিলেটে বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রয়ারী) বিকালে দাসপাড়া খিদিরপুর এলাকার একটি বাসার ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই ব্যক্তির নাম ফয়সল আহমেদ। তিনি সিলেট সদর উপজেলার খিদিরপুর গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা যান। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed