Main Menu

সিলেটে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার জৈন্তাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জোনা কংলা (৩৬) নামের ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তাহিলস জেলার মুক্তাপুর হাওয়াই বস্তি গ্রামের জনিস কংলার ছেলে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে সিলেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিকরা জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। পুলিশ অনুপ্রবেশ বন্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় নাগরিক জোনাকে আটক করা হয়।

আটকের পর তিনি বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এর আগেও তিনি কয়েকবার এভাবে বাংলাদেশে প্রবেশের কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সোমবার (৬ ফেব্রয়ারী) রাতে জোনা কংলা বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশে বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে আটক করে অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে সিলেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share





Related News

Comments are Closed