উপহারের গাড়ি আনতে গিয়ে যে কারনে মামলা খেলেন হিরো আলম
মারুফ সরকার: বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে সোশ্যাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা ও তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এ জরিমানা করে হাইওয়ে পুলিশ।
জেলার চুনারুঘাট উপজেলার এক শিক্ষকের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এলেন তিনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।
Related News
হবিগঞ্জে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয়Read More
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More



Comments are Closed