কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া রেলস্টেশন এলাকার রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ রেলওয়ে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানারা বেগম বলেন, রেলস্টেশন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও বলেন, সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed