নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিয়াম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কাঁচা খেজুরের রস খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, গত রোববার (২৯ জানুয়ারি) কাঁচা খেজুরের রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে করমদোশী গ্রামের কৃষক কামরুল ইসলামের ছেলে সিয়াম। সে স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৩০ জানুয়ারি তার মৃত্যু হয়।
ডা. রোজী আরা খাতুন আরও বলেন, সিয়ামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তার নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এরপর বিষয়টি অনুসন্ধান করতে নাটোরে এসে সিয়ামের পরিবারের সঙ্গে দেখা করেন আইইডিসিআরের ৬ সদস্যের প্রতিনিধি দল।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed