সিসি ক্যামেরার আওতায় কমলগঞ্জ পৌরসভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রথম ধাপে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে প্রায় ৩০টি ক্যামেরা। এতে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদ জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকালে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যায় পৌরসভার উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো আছে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই কমলগঞ্জ পৌরসভাকে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি করছিল পৌরবাসী। সেই দাবির প্রেক্ষিতে অবশেষে পৌর মেয়র মো. জুয়েল আহমেদ প্রায় ২ লাখ টাকা ৮৫ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ স্থানে পৌরসভায় সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছে মেয়র।
পৌরবাজার ব্যবসায়ীরা বলেন, ‘পৌর শহরের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা অনেক উপকারে আসবে। তাছাড়া পৌর মেয়র ও পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করলে বাজার এলাকায় যানজট কমে আসবে।’ সচেতন মহল বলছেন মেয়রের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। সেই সাথে ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।’
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে পৌরবাসীর দাবী ছিল সিসি ক্যামেরা বসানোর। আমি আমার সর্বস্ত দিয়ে চেষ্টা করি তাদের দাবী পূরন করার। সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনখৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। পৌর এলাকার মানুষের নিরাপত্যার কথা চিন্তা করে আমার এ উদ্যোগ গ্রহন করা।’
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed