লালাখালে নৌকা উল্টে পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরের লালাখালে বেড়াতে গিয়ে নৌকা উল্টে পানিতে ডুবে মারা গেছেন সিলেট নগরের পরিচিতমুখ তরুণ ব্যবসায়ী ফয়েজ আহমেদ চৌধুরী রিপন (৪৩)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে লালাখানে নৌকা উল্টে তিনি পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফয়েজ আহমেদ চৌধুরী সিলেট নগরের শিবগঞ্জের মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট মেট্রিপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর’র ফাউন্ডার মেম্বার এবং সিলেট-কুশিয়ারা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান- ওই ব্যক্তি তাঁর তিন বন্ধুর সঙ্গে লালাখালে বেড়াতে গিয়েছিলেন। নৌকায় চড়ে তারা নৌকার ছাউনির উপর উঠে ছবি তুলছিলেন। এসময় তাদের নড়চড়ায় নৌকা উল্টে যায়। বাকিরা সাতরে উপরে উঠলেও রিপন সাতার না জানার কারণে আর উঠতে পারেননি।
ব্ন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানীতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের শিবগঞ্জ এলাকার সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে হযরত মানিকপীর (রহ.) গোরস্থানে তাকে দাফন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed