দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে : সিইসি
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের (২০২৩) ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ছয়টি আসনের উপনির্বাচনের বিষয়ে সিইসি বলেন, কিছু অনিয়ম হলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
হাবিবুল আউয়াল বলেন, উপনির্বাচনে উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে।
তিনি বলেন, অনেক জায়গায় মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি ২ থেকে ৪ ঘন্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। ভোটার সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed