জানুয়ারিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৩২২ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সেভ দ্য রোড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, গত মাসে সারাদেশে ৩ হাজার ৫৪৩টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৮০৪ জন। নিহত হয়েছেন ৩২২ জন। এছাড়া ৬১টি নৌপথ দুর্ঘটনায় নিহত ১৬ জন, ২৬টি রেল দুর্ঘটনায় নিহত ১১ জন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮০ জন, ট্রাক দুর্ঘটনায় ৬৭ জন, বাস দুর্ঘটনায় ১০১ জন এবং সিএনজি চালিত অটোরিকশা-নসিমন-করিমনসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনায় ৭৪ জন নিহত হয়েছেন।
এসময় সড়ক দুর্ঘটনা কমাতে বেশ কিছু দাবি জানিয়েছে সেভ দ্য রোড। সেগুলোর মধ্যে রয়েছে, ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দেওয়া। ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ এবং হেলপার দিয়ে পরিবহন চালানো বন্ধ করা। দুর্ঘটনার তদন্ত ও সাজা নিশ্চিত করার মধ্য দিয়ে সতর্কতা তৈরি করা।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed