Main Menu

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দেড়শ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। এসময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল।

বিষয়টি নিশ্চিত করে পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ জানান, ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। আহতদের অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৯০ জন আহতকে আনা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।

অসিম জানান, বোমা বিস্ফোরণের এলাকাটিতে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে পুলিশ। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এই এলাকায় প্রবেশ করতে পারছে।

পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানিয়েছেন, মসজিদের ধ্বংসাবশেষে অনেক লোক আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

তাৎক্ষনিক এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বোমাটি হাসপাতালে রাখা ছিল নাকি এটি একটি আত্মঘাতি হামলা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ২৮ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মসজিদের ভেতরে এখনও পুলিশ, সেনাবাহিনী ও বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা কাজ করছেন। সূত্র: দ্য ডন

Share





Related News

Comments are Closed