মেক্সিকোর নাইটক্লাবে এলোপাতাড়ি গুলি, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করেছে।
সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীরা ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে ছয়জন এবং চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে মেক্সিকোর ওই প্রদেশে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।
উল্লেখ্য, মেক্সিকো মাদক ব্যবসার অন্যতম কেন্দ্রবিন্দু। সম্প্রতি দেশটিতে সহিংস অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। ২০২১ সালের প্রথম ১০ মাসে জাকাতেকাস প্রদেশে এ ধরনের সহিংসতায় ৯৪৮ জন নিহত হয়েছিলেন।
Related News
মধ্যপ্রাচ্যের দুই দেশের ৮৫ স্থাপনায় হামলা ইরানের
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতেRead More
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল।Read More



Comments are Closed