দেশে নিপা ভাইরাসে পাঁচজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত আটজন রোগীর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমাদের কাছে রোগী এসেছে ৮ জন। এর মধ্যে ৫ জন মারা গেছে। এই ভাইরাসে ৭০ শতাংশ মৃত্যু হয়। কাচা রস, পাখিদের খাওয়া ফল খেলে এই রোগ হয়। বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড় খেজুরের রস পান করলে সেটি মানুষ পান করলেও এ ভাইরাস হয়। অসুস্থ মানুষের সংস্পর্শে এলে দ্রুত এ ভাইরাস ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।
তিনি জানান, এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। আমরা টিভিসি তৈরি করেছি। সংক্রমণ ব্যাধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নিপা ভাইরাসের ভ্যাকসিন নেই। আমাদের সচেতন থাকতে হবে। কাচা রস পান করা যাবে না। পাখিদের খাওয়া ফল খাওয়া যাবে না।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed