গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিবাদ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ প্রসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও শিক্ষক অজামিল চন্দ্র নাথের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় গোলাপগঞ্জ আসিদ আলী মার্কেটের ২য় তলায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সমকাল গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনী চন্দের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক কার্য নির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জয় রায় হিমেল, দফতর সম্পাদক খালেদ হোসেন, দৈনিক যায়যায়দিন গোলাপগঞ্জ প্রতিনিধি শান্ত দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন দীর্ঘদিন থেকে একটি কুচক্রী মহলের ভিত্তিহীন একটি বিষয়কে পূঁজি করে গোলাপগঞ্জের জ্যৈষ্ঠ সাংবাদিক অজামিল চন্দ্র নাথকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কথিত পত্রিকায় বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করে আসছে। সমাজের আলোকিত এই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশ করায় সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এদিকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক ঘটনা সাজিয়ে সমাজে মান ক্ষুন্ম করায় ওই কুচক্রি মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সভায় আলোচনা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed