শাবিতে চূড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১৪০
বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে ১ হাজার ৬৬৬টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৪০টি।
শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যার দিকে ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার ২০২১-২২ সেশনের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি ইউনিটে ১৪০টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ১২৬টি, মানবিক অনুষদে ১০টি, বাণিজ্য অনুষদে চারটি আসন ফাঁকা।
আগামী ৭ ফেব্রুয়ারি নবীনবরণ অনুষ্ঠিত হবে। তবে এর আগে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও জানান কো-অর্ডিনেটর অধ্যাপক।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed