বাহুবলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে চান মিয়া (২১) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে মহাসড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
জানা যায়, সকালে চান মিয়া তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি মিরপুর গ্যাস পাম্পে যাওয়ার পথে দৌলতপুর ব্রিজের কাছাকাছি পৌছামাত্র অজ্ঞাত একটি গাড়ি তার অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চান মিয়ার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed