জাবিতে হিম উৎসব শুরু
জাবি প্রতিনিধি: ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রাণের স্পন্দন আমাদের লোকজ সংস্কৃতি। বাণিজ্যিকীকরণের কবলে পড়েছে শিল্প। বৈচিত্র্যময় সেসব সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এবং শিল্পের বাণিজ্যিকীকরণ রুখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আয়োজন করছে ‘হিম উৎসব’ এর। ‘পরম্পরায় আমরা’ নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা চতুর্থবারের মতো বসছে শীত বরণের এই উৎসব।
শীতকে বরণ করে নিতে ‘পরম্পরায় আমরা’ প্ল্যাটফর্মের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবটির আয়োজন করা হয়।
৩ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী ‘হিম উৎসব’ ২৪ জানুয়ারি মঙ্গলবার শুরু হয়ে চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
২৪ জানুয়ারি বিকেল ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে কাঙ্গালিনী সুফিয়াকে সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসবটি শুরু হবে। বিভিন্ন ধরনের লোকগীতি, গ্রামীণ খেলা, নাচ, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা, দিনব্যাপী চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আয়োজিত হবে এবারের হিম উৎসব।
উৎসবের অন্যতম আয়োজক মৌটুসী রহমান বলেন, ‘হিম উৎসব আমাদের স্থানীয় শিল্প ও সংস্কৃতির ওপর গুরুত্ব দিতে আয়োজন করা হয়। এই উৎসব সাধারণত জনগণের টাকায় আয়োজিত হয়। আমরা কয়েকমাস ব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে টাকা তুলে থাকি। এবারও আমরা বিগত বছরগুলোর মতো পথে পথে বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে তহবিল সংগ্রহ করেছি।’
আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী আশফার রহমান নবীন বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান, খেলাধুলা, গানকে শহরের মানুষের সামনে তুলে ধরতে চাই। আমাদের মতো শিক্ষার্থী যারা আমাদের গ্রামীণ, ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাদের সামনে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। আমরা কোনো কর্পোরেট হস্তক্ষেপ আশা করি না বলে কোনো স্পন্সরশিপ নিই না। সম্পূর্ণ জনগণের টাকায় এই উৎসবের আয়োজন করা হয়।’
বিগত বছরগুলোতে সারা দেশ থেকে শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শকসহ কয়েক হাজার সঙ্গীতপ্রেমী বিশ্ববিদ্যালয়ে এই উৎসবে অংশ নিয়েছেন।
Related News
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More



Comments are Closed