র্যাবের সঙ্গে গোলাগুলি, ‘জামাতুল আনসারের’ সামরিকপ্রধান আটক
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের কুতুপালংয়ে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র্যাব
সোমবার (২৩ জানুয়ারি) ভোরে গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সংগঠনের শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব। ভোরে র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়ে। এসময় র্যাবও পাল্টাগুলি ছুঁড়ে। কিছুসময় গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদসহ দুই জঙ্গিকে আটক করা হয়।জাগোনিউজ
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed