সুনামগঞ্জে বাসা থেকে শিক্ষিকার মৃতদেহ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত মৃতদেহ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মৃত নিবারন চন্দ্র পালের মেয়ে সমাপ্তি পাল সোনালীর (৩২)।
তিনি একই উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের জামতলার একটি ভাড়া বাসা থেকে পুলিশ শিক্ষিকার মৃতদেহটি উদ্ধার করে। তিনি দীর্ঘদিন যাবত এই বাসায় একা ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী তপু পাল জানান, সকালে স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষক তাকে ফোন দিলে তিনি সোনালী পালের বাসায় এসে দেখেন দরজা একটা টেবিল দিয়ে আটকানো, ভিতরে সোনালীর মৃতদেহ ঝুঁলছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, মৃতদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বাকি তথ্য জানা যাবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed