বাস-মোটরসাইকেল সংঘর্ষ, বাবা-মেয়েসহ নিহত ৩
ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম বলেন, ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। এমন সময় গোপালগঞ্জ থেকে ভাঙার দিকে স্টার লাইন পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাকেলের তিন আরোহী নিহত হন।
তিনি আরও বলেন, পরে বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙ্গা থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়।
Related News
বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থRead More
লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরাRead More



Comments are Closed