আফগানিস্তানে তীব্র শীতে নিহত ৭০, মারা গেছে ৭০ হাজার গবাদিপশু
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠাণ্ডা আবহাওয়ায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে প্রচণ্ড ঠাণ্ডায় মারা গেছে ৭০ হাজার গবাদিপশু। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের অনেক প্রদেশে ব্যাপক ঠাণ্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এ ছাড়া দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহান্তে রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ।
আফগান আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের শীতকাল এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীতল। চলমান শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলবে বলে আশঙ্কা করছি আমরা।’
ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঠাণ্ডা আবহাওয়ায় নিহতদের আত্মীয়স্বজন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুজাহিদ টুইটারে লিখেছেন, ‘সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মকর্তাদের যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার এবং আরও হতাহতের ঘটনা রোধে সম্ভাব্য সকল কিছু করার নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওতে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারী তুষারপাতের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, তালেবান শাসনের অধীনে এটি আফগানিস্তানের দ্বিতীয় শীত। দেশটি একটি মানবিক সংকটের মধ্যে রয়েছে এবং আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি খাদ্য সংকটের সম্মুখীন। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং তালেবান প্রশাসনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
Related News
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুই ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More
তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডভাঙা তীব্র দাবদাহের কবলে পড়েছে ফ্রান্সসহ পুরো পশ্চিম ইউরোপ। এদিকেRead More



Comments are Closed