সিলেটে জামায়াতের ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ভয়াবহ বন্যার ৭ মাস পেরিয়ে গেলেও জামায়াতের বন্যা পুনর্বাসন কাযক্রম, ক্ষতিগ্রস্থ ঘর নির্মাণ, সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ কাজ এখনো অব্যাহত রয়েছে। সামর্থ অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যানে কাজ করে। আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েই জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। সীমাহীন জুলুম নিপীড়ন, হামলা-মামলা, খুন-গুম ও নির্যাতনের স্টীম রোলার চালানো হয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতের এই পথচলা থামিয়ে দেয়ার সাধ্য কারো নেই। মানবতার কল্যাণে জামায়াত কাজ করে যাবেই। ইনশাআল্লাহ।
বুধবার (১৮ জানুয়ারী) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ ও নির্মাণ করা নতুন ঘর হস্থান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে ১১টি পরিবারের মাঝে গৃহ সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ করা হয় ও ১টি পরিবারের জন্য নতুনভাবে নির্মাণ করা পূর্ণাঙ্গ ঘর হস্থান্তর করা হয়।
জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ড সভাপতি ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জালালাবাদ থানা সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জামায়াত নেতা ওসমান গণি, ফয়ছল আহমদ ও ছাব্বির আহমদ প্রমূখ।
এদিকে, মঙ্গলবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা থানার ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ওয়ার্ড সভাপতি এডভোকেট নাজমুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারী মাস্টার সাকিব ইসলাম জায়েদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নূরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, লন্ডন প্রবাসী সমাজসেবী হেলাল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জীবন খান, সালাম খান, লায়েক খান ও হাফিজ মুহিবুর রহমান প্রমূখ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed