জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিলেটে বিএনপির কর্মসূচি
ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার চন্ড্রিপুল পয়েন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
অনুরুপ ভাবে সিলেট জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপিকে যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করার জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed