Main Menu

সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে খুন করল মা

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে পৌর শহরের হাজিপাড়া আবাসিক এলাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুনের ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত নারীর নাম আছিয়া বেগম (৫৫)। তিনি নিহতের মা।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে হাজিপাড়া আবাসিক এলাকায় মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা আসি। প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটি (২১) প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা গেছেন।

তিনি আরও জানান, মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন, মানসিক কষ্ট থেকেই এমনটি ঘটাতে পারেন। নিহতের মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed