জৈন্তাপুরে ইবনে সিনা হাসপাতালের শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জৈন্তাপুর সহ সিলেটের বিভিন্ন উপজেলায় ইবনে সিনা হাসপাতাল লি: সিলেটের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
গত ১৫ জানুয়ারী ইবনে সিনা হাসপাতাল লি: সিলেট’র চেয়ারম্যান (এইচ এম সি) মাওলানা হাবিবুর রহমান হাসপাতালের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা ভিত্তিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ জানুয়ারী মঙ্গলবার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় হাসপাতালের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হতদারিদ্র অসহায় ও গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক ডা: মোদাব্বির হোসাইন, শিক্ষাবিদ আনোয়ার হোসেন খান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও কর্পোরেট ইনচার্জ শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) ও ইনচার্জ, ইবনে সিনা মীরগঞ্জ শাখার মুহা.নজরুল ইসলাম মারুফ এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) বদরুল হক, মার্কেটিং অফিসার নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সমাজসেবী কিবরিয়া হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সমাজসেবী আবুল হাসিম, এনামুল হক, নাজিম উদ্দিন, সেলিম আহমদ ও জসিম উদ্দিন।
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গুয়াবাড়ি এলাকার অসহায় হতদারিদ্র ৭০টি পরিবারের মধ্যে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
পর্যায়েক্রমে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পক্ষ থেকে সিলেট জেলার অন্যান্য উপজেলা সহ সিলেট বিভাগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed