শ্রীমঙ্গলে দেশের দুই শতাধিক রাইডার মিলিত হচ্ছে শুক্রবার
ডেস্ক রিপোর্ট: সিলেট বাইকিং কমিউনিটি ক্যাম্পিং ফ্যাস্ট-২০২৩ উপলক্ষে সারাদেশ থেকে ২ শতাধিক বাইক রাইডার মিলিত হচ্ছে শ্রীমঙ্গলে। আগামী ২০ জানুয়ারী (শুক্রবার) শ্রীমঙ্গলের বিষামনির ‘নির্জন ন্যাচারস্ হাইডআউট’ রেস্টহাউজে এ মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২য় বারের মতো সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ ক্যাম্পিং ফ্যাস্টের এবারের স্লোগান- ‘নিরাপদে রাইড করি, বাংলাদেশ ভ্রমণ করি।’
অনলাইনে জানুয়ারীর প্রথম দিন থেকে বাইকিং কমিউনিটি ক্যাম্পিং ফ্যাস্ট-২০২৩ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়। চলে ১০ তারিখ পর্যন্ত। এর মধ্যে সারাদেশ থেকে ২ শতাধিক বাইক রাইডার ক্যাম্পিং ফ্যাস্টে উপস্থিত হওয়ার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।
ক্যাম্পিং ফ্যাস্টের এবারের আয়োজন সম্পর্কে বলতে গিয়ে সিলেট বাইকিং কমিউনিটির শাহিদ জামান জানান, ‘আমরা সারা বছরই বাইকারদের সচেতনতার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর শ্রীমঙ্গলে আমরা এই ব্যতিক্রমী ক্যাম্পিংয়ের আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ হচ্ছে সারাদেশের বাইকারদের মধ্যে ট্রাফিক আইন এবং সেইফটি বিষয়ে ধারনা দেওয়া এবং তা পালনে উৎসাহিত করা।’
ক্যাম্পিং ফ্যাস্ট উপলক্ষে ওয়েলকাম গিফট, র্যাফেল ড্র সহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও খাবারের বিশাল আয়োজন করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed