জিয়াউর রহমান এর ৮৭তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির কর্মসূচী
ডেস্ক রিপোর্ট: আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি মহানগর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টায় পতাকা উত্তোলন, ঐদিন বাদ জোহর হযরত শাহজালাল মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও এতিম দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
সন্ধ্যা ৬টায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ সকল কর্মসূচীগুলো সফল করার জন্য মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed