Main Menu

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক চাপায় পথচারী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারী) বিকেল পৌনে ৪টায় মহাসড়কের গোয়াইনঘাট থানাধীন বাঘের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন (৩৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্বগর্দনা গ্রামের মৃত ডুমাই আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পারাপারের সময় সিলেটমুখী দ্রুতগতির ড্রাম ট্রাক নাজিম উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়রা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিলে ও স্থানীয় মুরুব্বিদের সহায়তায় জনতা অবরোধ তুলে নেন।

Share





Related News

Comments are Closed