Main Menu

করোনায় বছরের প্রথম মৃত্যু সিলেটে

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। মারা যাওয়া ওই ব্যক্তি সিলেটের বাসিন্দা। চলতি বছরে করোনায় আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যু।

বুধবার (১১ জানুয়ারী) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৯৫। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৬।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।

 

Share





Related News

Comments are Closed