বালুচরে টিলা কাটার দায়ে ২ জনের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বালুচরে টিলা কাটার সময় ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে পরিবেশ অধিদপ্তর সিলেটের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেরকে এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরের বালুচর এলাকার আছলাম মিয়াকে (৫৯) তিনমাস ও হবিগঞ্জ সদর উপজেলার মানপুর গ্রামের মজু মিয়াকে (৪৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। এসময় শাহপরান থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed