Main Menu

তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, হাসপাতালে ২০

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code