মাধবপুরে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী দুই ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুরের বেজুড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও একই গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, সিলেট থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যান মুক্তিযোদ্ধা চত্বরে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও শুভ গুরুতর আহত হন।
ওসি আরও জানান, স্থানীয়রা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরপরই দুই ভাইয়ের মৃত্যু হয়।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed