মেঘ-বৃষ্টি কমে যাবে, বাড়বে শীতের দাপট
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে না হতেই শেষ হয়েছে। এরপর শীতের কুয়াশার সঙ্গে আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার মেঘ-বৃষ্টি কমে যাবে। সেই সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।
এদিকে দেশের প্রায় ১৬টি জেলায় মঙ্গলবার সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি ঝরেছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ছিল খানিকটা বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘ-বৃষ্টি কমে যাওয়ার পর বুধ ও বৃহস্পতিবার শীতের দাপট কিছুটা বাড়তে পারে।
দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা নেমে আসতে পারে; অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ পারভীন বলেন, বুধবারের মধ্যে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি থাকবে না। আগামীকাল ও পরশু তাপমাত্রা কমতির দিকে থাকতে পারে। তারপর কয়েক দিন তাপমাত্রা বেড়ে আবার জানুয়ারির প্রথম সপ্তাহে কমতে পারে।
বিশ্বের প্রধান শহর ও দেশগুলোর বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের হিসেবে, ঢাকার বায়ুর মান গত রবি ও সোমবারের তুলনায় মঙ্গলবার অবনতি হয়। বিশ্বের রাজধানী শহরগুলোর মধ্যে বায়ুদূষণের দিক থেকে ঢাকার অবস্থান মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রথম স্থানে ছিল। ঢাকার পরেই ছিল ইরাকের বাগদাদ ও মঙ্গোলিয়ার উলানবাটর।
মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি সবচেয়ে বেশি হয়েছে সিলেটে ৮ মিলিমিটার।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed