কমলগঞ্জে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের সাবেক এমএলএ মোহাম্মদ ফয়জুর রহিম।
মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক মো.কামাল উদ্দিন ও সহসম্পাদক তমিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মণিপুর আমুকক সভাপতি এস এম জালাল, আমুকক জিরিবাম ব্রাঞ্চের উপদেষ্টা মো. রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা হাজী মো.আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন।
এ উপলক্ষে “প্রত্যয়” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানে ৫ম ৮ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed