যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত কমপক্ষে ৬০
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তুষারঝড়ে লণ্ডভণ্ড অবস্থা যুক্তরাষ্ট্রের। স্মরণকালের সবচেয়ে বড় এই তুষারপাতে যেন ডিপ ফ্রিজে পরিণত হয়েছে পুরো যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন মারা গেছেন বলে জানিয়েছে রয়টার্স। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে, সেখানে প্রাণ হারিয়েছেন ২৮ জন।
যুক্তরাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস, যা বসবাসের অযোগ্য। এ অবস্থায় কিছুটা উষ্ণ অঞ্চলের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে বিপদে পড়ছেন অনেকে। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা এবং মেক্সিকান সীমান্ত অঞ্চলগুলোর পরিস্থিতিও ভয়াবহ।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বাফেলোকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিউইয়র্কের পরিস্থিতি ভয়াবহ, আরও ভয়াবহ বাফেলো শহরের অবস্থা। এই ঝড় শহরটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। প্রকৃতির সঙ্গে এটি একটি যুদ্ধ। আমরা লড়াই করে যাব।
তিনি আরও জানিয়েছেন, বাফেলোর মানুষ এখন মৃত্যুঝুঁকিতে। কারণ জরুরি পরিষেবার গাড়িগুলোও তুষারের কারণে রাস্তায় আটকে পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, এই তুষার ঝড়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যখন তুষার গলে যাবে তখন আটকে পড়া গাড়িগুলোর সন্ধান পাওয়া যাবে এবং নির্জন অঞ্চলগুলোতে উদ্ধারকারীরা পৌঁছাতে পারবেন। তখন হয়ত আরও মানুষকে উদ্ধার করা সম্ভব হবে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed