সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে বিআরটিসি বাস ও গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে পিকআপের হেলপার। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত পিকআপ চালক সাজন মিয়া (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গল্লা গ্রামের খোরশের আলীর ছেলে। আহত পিকআপ হেলপার একই গ্রামের আব্দুল মনাফের পুত্র নুরুল আমিন (২৬)।
তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় বসবাস করছে। আহত নুরুল আমিনকে তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে বিআরটিসি বাস ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিকআপ চালক সাজন মিয়া। এতে হেলপার নুরুল আমিন আহত হন। তাকে এমএজি ওসমানী মেডিকেল ভতি করা হয়েছে আর সাজন মিয়ার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed