Main Menu

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ১৯ জানুয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামি ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু এ তফসিল ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া তফসিল ঘোষনা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. আবুল ফজল, সিনিয়র আয়কর আইনজীবী আবু মো. আসাদ, বিধুভুষন ভট্টাচার্য্য, এডভোকেট সুব্রত কুমার রায়, এডভোকেট আলী আহমদ, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, সঞ্জয় মালাকার, দেবদুলাল চৌধুরী, সুশীল চন্দ্র দাশ, মো. সাইদুর রহমান, কবিন্দ্র কুমার, মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, আ স ম মুবিনুল হক শাহীন সহ সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) মনোনয়ন ফরম বিতরণ শুরু, ৪ জানুয়ারি (বুধবার) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৮ জানুয়ারি (রবিবার) মনোনয়পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৯ জানুয়ারি (সোমবার) বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১০ জানুয়ারি (মঙ্গলবার) মনোনয়পত্র প্রত্যাহার, ১১ জানুয়ারি (বুধবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed