Main Menu

জালালাবাদ যুব কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: জালালাবাদ যুব কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধা ৭টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের।

সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে শ্যামল চৌধুরীকে নতুন কমিটি করার দায়ীত্ব প্রদান করা হয়।

২য় অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সদস্য শ্যামল চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে আবু তাহেরকে সভাপতি ও ধ্রুব গৌতমকে সাধারণ সম্পাদক, এস এম শিহাবকে সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক সুলতান খান, অর্থ সম্পদক অলিউর রহমান, দপ্তর সম্পাদক জয়দীপ চক্রবর্তীকে নির্বাচিত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্বায়ীত্ব প্রদান করা হয়।

সভাপতি নতুন কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed