সিলেটের সুরমা নদী থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা নদীর কাজীর বাজার সেতুর নীচে থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জনসংযোগ ও গণমাধ্যম (মিডিয়া) শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed