Main Menu

গোলাপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত জবরুল ইসলাম (৪৫) সিলেট মহানগরীর ৪০নং ওয়ার্ডের কুচাই দক্ষিণ পাড়ার মৃত মসবুর আলির পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট-হ-১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জবরুল ইসলাম নিহত হন।

এদিকে ঘটনার পর ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটকে রাখে তবে ট্রাকের চালক তাৎক্ষণিক পালিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক জব্দ করেছে।

Share





Related News

Comments are Closed