Main Menu

দেশের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সোমবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, নিম্নচাপটি এখন শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি রয়েছে। নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসলে এর প্রভাবে সোমবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা ও সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

তবে এতে সারাদেশের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানান তিনি।

নাজমুল হক বলেন, বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করছে। গত বছর এ সময়ে রাজশাহী-রংপুরে তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এখন ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মাসের শেষের দিকে এ অবস্থার পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে বলেও জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed