মেজরটিলায় কোরিয়া মুসলিম কমিউনিটির শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শীতে কাপঁছে দেশ। দেশজুড়ে তাপমাত্রা প্রতিদিন কমছে। এতে হতদরিদ্র অসহায় মানুষের দুর্ভোগ বাড়ছে। মানবতার কল্যাণে সাঁড়া দিয়ে শীতার্ত মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে এগিয়ে আসা উচিত। সামর্থবানদের সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত অসহায় মানুষ একটু উষ্ণতা পাবে।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘কোরিয়া মুসলিম কমিউনিটি’র উদ্যোগে সিলেট নগরীর শাহপরান থানার ৩৫নং ওয়ার্ডের ইসলামপুর মেজরটিলা এলাকায় শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহপরান থানা জামায়াতের আমীর শামীম আহমদ, জেলা উত্তরের জামায়াত নেতা মাওলানা মাশুক আহমদ, জামায়াত নেতা মঞ্জুর রহমান, সৈয়দ ফরহাদ হোসেন ও সমাজসেবী আহবাবুর রশীদ চৌধুরী লিমন প্রমূখ।
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed