সিলেটে সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি ভূমিতে যথাযথ কর্ধিপক্ষের অনুমোদন ছাড়া কোন ধরণের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। বিশেষ করে সড়কের পাশের ভূমি দখল করে স্থাপনা নির্মাণ জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে। সড়কের দুপাশের সৌন্দয্য নষ্ট করে এমন জবরদখল চলতে দেয়া যায় না- বলেছেন সিলেট সিসি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার (২৫ ডিসেম্বর ২০২২) সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা ইসলামপুরের সিলেট-জাফলং মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে তিনি এসব কথা বলেন।
সিসিক মেয়র বলেন, সিলেটের এই সড়ক ধরে প্রতিদিন অগনিত পর্যটক হযরত শাহপরান (রহঃ) মাজার জিয়ারত, জাফলং সহ প্রাকৃতিক পর্যটন কেন্দ্রসমূহে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়কের দুপাশের ভূমিতে অবৈধভাবে নানা ধরণের স্থাপনা নির্মাণ করেছেন দখলদাররা। অপরিকল্পিত এসব স্থাপনা নির্মাণের ফলে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিসিক মেয়র। তিনি বলেন, এসব এলাকায় নগর পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিসিক। নগরের পরিবেশ রক্ষায় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহবান জানান তিনি।
অভিযানে সিলেট এমসি কলেজ এলাকা থেকে ইসলামপুর বাজার পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। একই সাথে পরিস্কার পরিচ্চন্নতার কাজ করে সিসিক। অভিযানে সিসিকের বিভিন্ন শাখা-বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed