সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকালে নগরের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় রেলক্রসিংয়ে পড়ে ছিল তার বিচ্ছিন্ন মরদেহ।
স্থানীয়রা জানান, সকালে শিববাড়ি বাজার সংলগ্ন রেললাইনে যুবকের খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলক্রসিংয়ের গেটকিপারকে জানান স্থানীয়রা। তিনি রেলওয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed