বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান আন্তর্জাতিক মুদ্রার (ডলার) মান কমায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১ হাজার ৮১৮ ডলার ৪০ সেন্টে।
অন্যদিকে, ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি বিক্রি হয়েছে ১ হাজার ৮২৭ ডলার ৭০ সেন্টে।
এ সময়ে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের দাম সস্তা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে লাগাম টানতে আবারও কঠোর মুদ্রানীতি গ্রহণের আভাস দিয়েছে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি)।
ইডি অ্যান্ড এফ ম্যান ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক অ্যাডওয়ার্ড বলেন, আজ (বৃহস্পতিবার) স্বর্ণের ব্যবসা কম হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম বেশি। আপাতত বিনিয়োগকারীরা ফেড ও ইসিবির সিদ্ধান্তের দিকে নজর রাখছেন।
তিনি বলেন, ব্যক্তিগত ভোক্তা ব্যয় (পিসিই) খুবই গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি নিম্নমুখী হলে ডলারের মূল্যমান আরও কমবে। ফলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed